ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আফরিনে তুর্কি অভিযানে ৩০৩ সন্ত্রাসী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিনে তুরস্কের সেনা অভিযানে এ পর্যন্ত পিকেকে, ওয়াইজিপিও দায়েশের ৩০৩ সন্ত্রাসী নিহত হয়েছে। তুর্কিশ আর্মড ফোর্সের (টিএসকে) এর বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির।

টিএসকে জানিয়েছে, অভিযানে সন্ত্রাসীদের ছয়টি আস্তানাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীদের কয়েকটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বলে দাবি করেছে টিএসকে।

উল্লেখ্য, গত শনিবার সিরিয়ার আফরিন অঞ্চলে সাঁজোয়া ট্যাংকবহর নিয়ে অভিযান শুরু করে তুরস্কের স্থলবাহিনী। তুরস্কের বাহিনীর সঙ্গে ফ্রি সিরিয়ান আর্মির কয়েক হাজার সদস্যও রয়েছেন। অন্যদিকে কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

আল জাজিরা জানায়, এর আগে মূলত আসাদবিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র কয়েক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছিল তুরস্কের ট্যাংকবহরের সঙ্গে।

রোববার ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে ইলদিরিম বলেন, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আফরিনে তুর্কি সেনারা প্রবেশ করেছে। তিনি আরও জানান, ওই এলাকায় তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

আফরিনে তুর্কি অভিযানে ৩০৩ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ১১:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮