ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ইরাকে বিমান হামলা চালাল তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিনে সেনা অভিযানের মধ্যে ইরাকের কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের সীমান্তবর্তী এলাকায় পিকেকে হামলার পরিকল্পনা করছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়েছে। খবর আনাদলু এজেন্সির।

তুরস্কের জেনারেল স্টাফের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার ইরাকের উত্তরাঞ্চলীয় জাপ অঞ্চলে দেশটির যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। হামলায় পিকেকে’র অনেক গোপন আস্তানা এবং অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। পিকেকে গেরিলারা সীমান্তবর্তী তুর্কি নিরাপত্তাচৌকি ও ঘাঁটিগুলোতে হামলা পরিকল্পনা করছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে তুর্কি পররাষ্ট্র মেভলুত চাভসগলুর বরাত দিয়ে দেশটির দৈনিক হুররিয়াত জানিয়েছে, আঙ্কারা এবং বাগদাদ পিকেকের বিরুদ্ধে যৌথ অভিযানের বিষয়ে আলোচনা করছে। ইরাকের সিনজার প্রদেশে এ অভিযান চালানো হবে বলে খবরে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত শনিবার সিরিয়ার আফ্রিন অঞ্চলে সাঁজোয়া ট্যাংকবহর ঢুকে পড়ে তুরস্কের স্থলবাহিনী। তুরস্কের বাহিনীর সঙ্গে ফ্রি সিরিয়ান আর্মির কয়েক হাজার সদস্যও রয়েছেন। অন্যদিকে কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

আল জাজিরা জানায়, এর আগে মূলত আসাদবিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র কয়েক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছিল তুরস্কের ট্যাংকবহরের সঙ্গে।

রোববার ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে ইলদিরিম বলেন, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আফরিনে তুর্কি সেনারা প্রবেশ করেছে। তিনি আরও জানান, ওই এলাকায় তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার পর্যন্ত ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ইরাকে বিমান হামলা চালাল তুরস্ক

আপডেট সময় ০৭:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮