ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্ককে দ্রুত অভিযান শেষ করতে হবে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের সামরিক অভিযান দ্রুত শেষ করতে বলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রোববার জানিয়েছেন, আফরিনে তুরস্কের সামরিক অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। সিরিয়ায় এ তুর্কি অভিযান দ্রুত শেষ হবে বলে আশা করে তেহরান। এতে তুরস্ক-সিরিয়া সীমান্তে উত্তেজনা ঠেকানো সম্ভব হবে।

তিনি বলেন, সিরিয়ায় যদি নতুন করে সহিংসতার আগুনে ঘি ঢালা হয়, তা হলে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠতে পারে। সিরিয়ার কুর্দি গেরিলা পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে নির্মূলের জন্য সীমান্তবর্তী আফরিন প্রদেশে শুক্রবার থেকে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুর্কি সামরিক অভিযানের নিন্দা করে বলেছেন, সিরিয়ার ভেতরে তৎপর সন্ত্রাসীদের সমর্থন দেয়ার জন্য আংকারা এ অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্ককে দ্রুত অভিযান শেষ করতে হবে: ইরান

আপডেট সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮