ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

তুষারপাতে কানাডার বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বিপর্যয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার প্রধান বিমানবন্দগুলোতে সোমবার তুষারপাত, বরফ অপসারণে ধীরগতি ও বেশ কয়েকজন ক্রু নিখোঁজ হওয়ায় বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে দেশটির সবচেয়ে বড় নগরী টরেন্টোতে কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে গেছে।খবর এএফপির।

কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি বড় অঞ্চল ভারী তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে।

নববর্ষের প্রথম ক্ষণ থেকেই এয়ার কানাডা ছুটির সময়টিতে ভ্রমণ এলোমেলো হতে পারে বলে সতর্ক করেছিল। তাদের পক্ষ থেকে টরেন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছিল। কোম্পানিটি সাধারণত বিনামূল্যে যে টিকিট পরিবর্তনের সুযোগ রাখে এ বছর তা রাখেনি।

বিমানবন্দরের ওয়েবসাইটের ডাটাবেইজ অনুযায়ী, দিনটিতে বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘন্টা বিলম্বিত হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরেন্টো বিমানবন্দরে প্রায় ৫০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

তুষারপাতে কানাডার বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বিপর্যয়

আপডেট সময় ০৭:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮