ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাও পাওলো, ২ জানুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক) : ব্রাজিলের মধ্যাঞ্চলীয় গইয়াস রাজ্যের একটি কারাগারে সোমবার দাঙ্গায় কমপক্ষে নয়জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র। এ ঘটনায় আরো শতাধিক আসামি জেল থেকে পালিয়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, আসামিদের একটি গ্রুপ দুপুরের পরপরই বিদ্রোহী গ্রুপের সদস্যদের সহায়তায় এ কারাগারে তাদের প্রতিপক্ষের অংশে আক্রমণ করে। এতে কারাগারে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে সামরিক পুলিশ জি-১ নিউজ পোর্টালকে জানায়, দাঙ্গার সময় যে ১০৬ জন আসামি কারাগার থেকে পালিয়ে যায় এখন পর্যন্ত তাদের মধ্যে ২৯ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজনাস রাজ্যের একটি কারাগার থেকে সোমবার ১০ আসামি পালিয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ২০১৬ সালের জুন পর্যন্ত ব্রাজিলের কারাগারে আসামির সংখ্যা ছিল ৭ লাখ ২৬ হাজার ৭১২ জন। কোন একক দেশে কারাগারে থাকা আসামিদের এ সংখ্যা বিশ্বের তৃতীয় বৃহত্তম।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৯

আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮