ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র জেরুজালেম শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপোশ করবে না। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ‘ষোড়শ ইসলামি সার্কেল অব নর্থ আমেরিকা’ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, “জেরুজালেম হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’।” নৃতাত্বিক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।

২১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল-মার্কিন বিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, “জেরুজালেমকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়, আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসংঘের ওই ভোটাভুটির মধ্য দিয়ে একথাও পরিষ্কার হয়েছে যে, এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না: এরদোগান

আপডেট সময় ১২:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭