ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ড্রোন হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ড্রোন হামলায় অন্তত ১৭ আইএস জঙ্গি নিহত হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া’র এক খবরে বলা হয় প্রাদেশিক সরকার এক বিবৃতিতে মঙ্গলবার একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী সোমবার রাতে আচিন ও হাসাকা মিনা এলাকার আইএসের গোপন আস্তানায় ড্রোন হামলা চালিয়ে এসব জঙ্গিকে হত্যা করে। এত বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়। হামলায় নিহত জঙ্গিদের মধ্যে আইএস গ্রুপের সঙ্গে জড়িত দুই বিদেশি নাগরিকও রয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি। আফগান বাহিনী আইএস অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশেসহ সারা দেশে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে। ২০১৫ সালের শুরু থেকে নানগারহারে আইএসের আবির্ভাব ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে প্রয়াত কর্মকর্তা ও শিক্ষকের স্মরণে দোয়া ও মোনাজাত

ড্রোন হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত

আপডেট সময় ১১:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭