ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নোয়াখালীতে প্রয়াত কর্মকর্তা ও শিক্ষকের স্মরণে দোয়া ও মোনাজাত

নোয়াখালী শহরের পৌর বাজার মানবকল্যাণ মজলিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত সরকারি কর্মকর্তা নজরুল ইসলাম এবং অধ্যাপক শফিকুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। একই সাথে অসুস্থ সাংবাদিকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বঙ্গভবনের প্রাক্তন কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় শত বছর বয়সে ইন্তেকাল করেন। তার প্রথম জানাজা ঢাকার মধ্যবাড্ডায় অনুষ্ঠিত হওয়ার পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা জামায়াতে ইসলামীর বর্তমান আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার এবং সাবেক আমির চিকিৎসক বোরহান উদ্দিন।

অন্যদিকে, সুবর্ণচরের কৃতী সন্তান ও কবিরহাট সরকারি কলেজের ৩৫তম বিসিএস ক্যাডার শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম অসুস্থ অবস্থায় নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এছাড়া দোয়া অনুষ্ঠানে বর্তমান কিডনি অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসাধীন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক নেতা লিয়াকত আলী খানসহ অসুস্থ সাংবাদিক হানিফ ভূঁইয়া, বাহার আলম, খসরু এবং এস এম জামালের সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী কেরামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিন উল্যা, জ্যেষ্ঠ সাংবাদিক বোরহান উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম, মানিক ভূঁইয়া, আবদুল হান্নান, মোজাম্মেল হোসেন, ইউনুস শিকদার, হাসান ইয়াছিন, চিকিৎসক দিদার হোসেন এবং শিক্ষক নূরুল হুদা। তারা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ কেজির কামানের গোলা নাকি মদের বোতল? চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ

নোয়াখালীতে প্রয়াত কর্মকর্তা ও শিক্ষকের স্মরণে দোয়া ও মোনাজাত

আপডেট সময় ০৩:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬