ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে এ হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন সংকটের জন্ম দিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিন প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সবগুলো প্রস্তাবের প্রতি সমর্থন জানায় রাশিয়া। সেইসঙ্গে আরব দেশগুলোর শান্তি পরিকল্পনার প্রতিও রাশিয়ার সমর্থন রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বায়তুল মুকাদ্দাসের ব্যাপারে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা একতরফা পদক্ষেপ এবং এই ঘোষণা শান্তির পক্ষে যাবে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে জেরুজালেম শহরকে ইসরায়েলের হাতে অধিকৃত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাজেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দখলকৃত শহরকে ইসরায়েল নিজের রাজধানী হিসেবে ব্যবহার করতে পারে না বলে বিশ্বের স্বাধীনচেতা প্রতিটি মানুষ মনে করছেন।

এছাড়া, এই শহরে রয়েছে মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ। ফিলিস্তিনি জনগণ বলছেন, এই শহর ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং অন্য কোনো দেশ বা জাতির পক্ষে এর মালিকানা দাবি করার বিন্দুমাত্র অধিকার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭