ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

বাতাস ফুরিয়ে আসছে আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ আর্জেন্টিনার একটি সাবমেরিনে আটকে পড়া ৪৪ নাবিকের জীবনের ঝুঁকি বেড়ে চলেছে।গত ১৫ নভেম্বর সাবমেরিনটি নিখোঁজ হবার পর এখনো পর্যন্ত তার কোনো সংকেত পাওয়া যায়নি।

এরই মধ্যে অত্যাবশ্যকীয় অক্সিজেন ফুরিয়ে আসছে। এর ফলে সাবমেরিনের ৪৪ ক্রুর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কারণ সাবমেরিনটি যদি বাতাস ‘রিফ্রেশ’ করতে একবারের জন্যও পানির উপরে না এসে থাকে তবে শিগগিরই এর অক্সিজেনযুক্ত বাতাস শেষ হয়ে যাবে।

এটি যখন পানিতে ডুব দিয়েছিল তখন এতে যে বাতাস ছিল তা দিয়ে সর্বোচ্চ ১০ দিন শ্বাস-প্রশ্বাস চালানো সম্ভব। সেই হিসাবে ৯ দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। ফলে ক্রুদের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা আর্জেন্টিনার মার দেল প্লাতা নৌ ঘাঁটিতে দিনরাত বসে অপেক্ষার প্রহর গুনছেন।

সাবমেরিনটি শুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই হঠাৎ জাহাজটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল, সাবমেরিনটি কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটির মুখে পড়েছে বলে যোগাযোগ করতে পারছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

বাতাস ফুরিয়ে আসছে আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনের

আপডেট সময় ১০:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭