ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫০ জেএসসি পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫০ জন জেএসসি পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ পরীক্ষার্থী নিহত হয়েছে এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় তিতাস নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে ও সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। লাশ দুটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে রওনা হয়। পরীক্ষার কেন্দ্র ছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে। থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় তিতাস নদে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী দুজনকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৌকাডুবির ঘটনায় পাঁচজন পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন বীরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য জহির রায়হান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আজহারুর রহমান। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিক্ষার্থী দুজন মারা গেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার নৌকাডুবিতে ২ শিক্ষার্থীর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫০ জেএসসি পরীক্ষার্থী নিয়ে নৌকাডুবি, নিহত ২

আপডেট সময় ০১:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭