ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ওয়াশিংটন-পিয়ংইয়ং টানাপড়েনের পাইলট তলব করবে আমেরিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন বিমানবাহিনী অবসরপ্রাপ্ত এক হাজার সামরিক পাইলটকে পুনরায় চাকরিতে তলব করার বিষয়ে ভাবনা-চিন্তা করছে। মার্কিন বিমানবাহিনীতে পাইলটের মারাত্মক ঘাটতিকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নজিরবিহীন সন্ত্রাসী হামলার পর আমেরিকায় জরুরি অবস্থা জারি করেছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এর আওতায় এ পদক্ষেপ নেয়া হতে পারে।

মার্কিন নৌবাহিনীর কমান্ডার গ্যারি রোজ এক বিবৃতিতে জানান, মার্কিন বিমানবাহিনীর পাইলট ঘাটতি কমানোই এ পদক্ষেপের লক্ষ্য। তিনি জানান, অবসরপ্রাপ্ত পাইলটদের তলব করার ক্ষমতা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দেশটির বিমানবাহিনীমন্ত্রীকে দেবেন বলে পেন্টাগন প্রত্যাশা করছে।

মার্কিন আইন অনুযায়ী জরুরি অবস্থায় সামরিক বাহিনীর যে কোনো শাখায় ২৫ জন অবসরপ্রাপ্তকে তলবের বিধান ছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক নির্বাহী আদেশ জারী করে এই আইন সংস্কার করেছেন।

এতে অবসরপ্রাপ্ত এক হাজার পাইলটকে তলব করার আইনগত সমস্যা মিটে গেছে। ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে যখন পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ গ্রহণ করছে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

ওয়াশিংটন-পিয়ংইয়ং টানাপড়েনের পাইলট তলব করবে আমেরিকা

আপডেট সময় ১১:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭