ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতকে সশস্ত্র ড্রোন দেবে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে সশস্ত্র ড্রোন রপ্তানির বিষয়ে চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণের জন্য সশস্ত্র ড্রোন কিনতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ পাঠিয়েছে ভারত। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।

সশস্ত্র ড্রোন পাওয়া গেলে ভারতীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ৮০ থেকে ১০০ ইউনিট সশস্ত্র ড্রোনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে চলতি বছরের প্রথম দিকে অনুরোধ জানায় ইন্ডিয়ান এয়ার ফোর্স। এর জন্য ৮ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে।

গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরই ভারতের কাছে সশস্ত্র ড্রোন বিক্রির বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে আমেরিকার যুক্তরাষ্ট্র।

নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময়ই ভারতকে ২২টি নিরস্ত্র গার্ডিয়ান ড্রোন বিক্রির কথা ঘোষণা করেছিল আমেরিকা। এবার সশস্ত্র ড্রোন নিয়েই চিন্তাভাবনা চলছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ইন্দো-মার্কিন সম্পর্ক আরও ভালো করে তোলার লক্ষ্যেই এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারত মহাসাগর, রেড সি ও পার্সিয়ান গাল্ফ-কে জলদস্যুদের হাত থেকে মুক্ত করতেও একসঙ্গে কাজ করছে দুই দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

ভারতকে সশস্ত্র ড্রোন দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭