রাজধানীর হাজারীবাগ থানাধীন বটতলা মাজার এলাকার একটি আবাসিক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫০ বছর বয়সী পারভীন আক্তার নামে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আরও দুইজন দগ্ধ হন। আহতরা হলেন ২১ বছর বয়সী ফাতেমা আক্তার ঊর্মি এবং ৪০ বছরের ফরিদা বেগম। চিকিৎসকদের তথ্যানুযায়ী, দগ্ধদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার তীব্রতায় বাসার দেয়ালের একাংশ ভেঙে পড়ে এবং জানালার কাচ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। নিহত পারভীন বেগমের মেয়ে ঊর্মি জানান, ঘরের ভেতর ব্লেন্ডার চালুর সাথে সাথেই বিকট আওয়াজে এই বিস্ফোরণটি ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের দেহ উদ্ধার করে। আহত দুজনকে তাত্ক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসার্থে ফরিদা বেগমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়েছে। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























