রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে আজ বৃহস্পতিবার ভোরে একটি মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানকালে পুলিশ একটি মোটরসাইকেলও জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ওই মিছিল বের করেছিল। আটক হওয়া ব্যক্তিরা ওই দলের সদস্য। ভোরে মিছিলটি বের করার পরপরই পুলিশ তাঁদের আটক করে।
আকাশ নিউজ ডেস্ক 























