ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল নতুন জোট সরকার গঠনের সম্ভাব্যতা নিয়ে আলোচনায় বসেছিল। তবে নানা মতপার্থক্যের কারণে কোনো ধরনের সমঝোতা কিংবা চুক্তি ছাড়াই এই আলোচনা শেষ হয়েছে। তেল আবিবের নিকটবর্তী হার্জলিয়ায় একটি হোটেলে স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে দুই দলের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর তথ্যমতে, লিকুদ ও ইয়াশার পার্টির মধ্যে মূলত দুটি প্রধান বিষয়ে বিরোধ রয়ে গেছে। প্রথমত, নতুন সরকারে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে উভয় পক্ষের অবস্থান ভিন্ন। দ্বিতীয়ত, বিতর্কিত কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে নতুন সরকারে রাখা হবে কি না, তা নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। ইয়েদিওথ আহরোনথ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখার পক্ষে অটল থাকলেও ইয়াশার পার্টি তাঁকে বাদ দেওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছে। নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা।
টানা দ্বিতীয় সপ্তাহের মতো রোববার এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকের পর উভয় দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং ভবিষ্যতে আবারও আলোচনার টেবিলে বসার বিষয়ে সম্মত হয়েছে। তবে পরবর্তী বৈঠকের কোনো সম্ভাব্য তারিখ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ওপর বর্তমানে সরকার গঠনের সাংবিধানিক দায়িত্ব অর্পিত রয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত তাঁর হাতে সময় আছে। যদি প্রেসিডেন্ট অনুমোদন দেন, তবে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়তে পারে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে সরকার গঠন নিয়ে দীর্ঘ অচলাবস্থা চলছে। নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। প্রেসিডেন্ট চাইলে এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। গত ২৭ অক্টোবর দেশটির পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নেতানিয়াহু দাবি করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠনই একমাত্র কার্যকর পথ। যদি ইয়াশার ও লিকুদ পার্টির মধ্যে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়, তবে ইসরায়েলে আরব দলগুলোকে বাদ দিয়ে একটি জোট সরকার গঠনের পথ প্রশস্ত হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে আরব দলগুলো ইতিহাসে সর্বোচ্চ ১৯টি আসন জয় করেছে, যারা নেতানিয়াহুর ক্ষমতায় থাকার চরম বিরোধী। নিজেকে ক্ষমতায় রাখতে ভয়ংকর ‘খেলায়’ মেতেছেন নেতানিয়াহু। খাদের কিনারে নেতানিয়াহু, গোপনে যোগাযোগ করছেন আরব নেতাদের সঙ্গে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট টুগেদার, ইয়াশার, লিকুদ ও আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেইনুকে নিয়ে একটি জোটের প্রস্তাব দিয়েছেন।
তাঁর প্রস্তাবে নেতানিয়াহু ও আইজেনকটের পালাক্রমে সরকারপ্রধান হওয়ার কথা বলা হয়েছে। তবে আইজেনকট এই পালাবদল প্রস্তাবে রাজি নন। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু নেতানিয়াহু প্রধান হবেন এমন কোনো সরকারে থাকতে রাজি নন লিবারম্যান। এছাড়া বেনেট নিজেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, কোনো পরিস্থিতিতেই নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে তাঁরা সরকার গঠন করবেন না।
আইজেনকট স্পষ্ট করে দিয়েছেন যে, সরকার গঠন নিয়ে আলোচনা তিনি খুব বেশি দীর্ঘায়িত করতে চান না। তবে যদি কোনো চুক্তি না হয়, তবে ইসরায়েলি সংবিধান অনুযায়ী আবারও নতুন নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে দেশটি। সবশেষে আইজেনকটের একটি কঠোর মন্তব্যে নেতানিয়াহুর বিরুদ্ধে সরব অবস্থান ফুটে উঠেছে, যেখানে তিনি বলেছেন, নেতানিয়াহু এখন আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী হিসেবে থাকার যোগ্য নন।
আকাশ নিউজ ডেস্ক 























