সুইজারল্যান্ড ও জার্মানিতে সফল রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শনিবার কোলন বন বিমানবন্দর থেকে তিনি জার্মানি ত্যাগ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয় ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি এবং জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামার।
এই সফরে আমিরের সফরসঙ্গী হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























