সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজা সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ককটেলটির বিকট বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতা তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক। পরে তাকে পুলিশে সোপর্দ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্যানুযায়ী, আটককৃত শাহিন হকার্স লীগের কর্মী। সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























