ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলার সময় সামির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ​রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামির হোসেনের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ আরও কয়েকজন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দুই রাউন্ড গুলি ছোড়ে। যাওয়ার সময় তারা সামিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে নিজ বাড়িতে এসেছিলেন। বিষয়টি জানতে পেরে মৎস্যজীবী দল নেতা সামির হোসেন পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব শিকদার দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে ঘটনার বিষয়ে একটি স্ট্যাটাস দেন। মূলত এই ঘটনার প্রতিশোধ নিতেই সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সামির হোসেন জানান, তিনি অতীতে বিগত সরকারের শাসনামলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এখনও তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। তিনি জানান, এর আগেও একবার তার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তায়েব শিকদার। তিনি উল্টো সামির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলেন, ‘সামির নিজেই একজন সন্ত্রাসী এবং তার কাছে অবৈধ পিস্তল রয়েছে। আমাদের ফাঁসাতে এবং হয়রানি করার উদ্দেশ্যে সে নিজেই নিজের বাড়ি ভাঙচুর করেছে ও ফাঁকা গুলি ছুড়ে নাটক সাজিয়েছে।’

ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির

সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

আপডেট সময় ০৮:৩৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬