রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার দিবাগত রাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করেছে। বর্তমান মামলাটি ডিবি তদন্ত করছে। সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























