ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

প্রথম সন্তানের বাবা-মা হলেন সামান্থা ও রাজ নিদিমোরু

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। পরিচালক রাজ নিদিমোরু ও সামান্থা দম্পতির এটি প্রথম সন্তান। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতকের হাতের ছবি পোস্ট করে দম্পতি সুখবরটি ভক্তদের জানান। ক্যাপশনে তারা লিখেছেন, “আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। জন্ম ১৯ নভেম্বর, ২০২৬। এর আগে আমাদের হৃদয় এত বেশি আনন্দিত কখনো হয়নি।” মা হ‌লেন ভার‌তের দ‌ক্ষিণী সি‌নেমার জন‌প্রিয় অ‌ভি‌নেত্রী সামান্থা রুথ প্রভু। বৃহস্প‌তিবার (১৯ ন‌ভেম্বর) পুত্র সন্তা‌নের জন্ম দেন এই অভি‌নেত্রী। ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট্ট হাত আঁকড়ে রয়েছে মা–বাবার আঙুল। এর পর থে‌কে ভক্ত-অনুরাগী‌দের পাশাপা‌শি শো‌বিজ অঙ্গ‌নের তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাস‌ছেন রাজ নি‌দি‌মোরু ও সামান্থা।

এই সুসংবাদ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভানুধ্যায়ী ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।

উল্লেখ্য, এর আগে নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিয়ে হয়েছিল, কিন্তু ২০২১ সালে তাদের সংসার ভেঙে যায়। দীর্ঘ সময় একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্পর্কের বিষয়ে শুরুতে গোপনীয়তা বজায় রাখলেও গত বছরের ১ ডিসেম্বর একটি মন্দিরে বিয়ে সারেন তারা। পরবর্তীতে ছবি প্রকাশের মাধ্যমে নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত করেন এই তারকা জুটি। সামান্থার মতো রাজের ক্ষেত্রেও এটি দ্বিতীয় বিয়ে। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

প্রথম সন্তানের বাবা-মা হলেন সামান্থা ও রাজ নিদিমোরু

আপডেট সময় ০৬:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬