ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য বড় আইনি বার্তা

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া সাম্প্রতিক যুগান্তকারী রায় বিশ্বজুড়ে বড় আইনি আলোচনার জন্ম দিয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য সরাসরি দায়ী করেছে। পর্যবেক্ষকদের মতে, গাজায় ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় এই রায় গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে, যখন কোনো দেশ তাদের সামরিক অভিযানকে নিরাপত্তার প্রয়োজনে নেওয়া পদক্ষেপ বলে দাবি করে, তখন গণহত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য যাচাইয়ের ক্ষেত্রে এই রায়টি একটি বড় মানদণ্ড হয়ে থাকবে। বৃহস্পতিবারের রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক লক্ষ্য ও জাতিগত নিধনের উদ্দেশ্যের মধ্যকার সম্পর্ক। নিমর সুলতানি মিডল ইস্ট আইকে বলেন, ‘জাতিগত নিধনের উদ্দেশ্য নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর চালানো আগের অভিযানগুলোর কথা যেভাবে তুলে ধরেছেন, তা আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।

গত বৃহস্পতিবার ৯-৬ ভোটের ব্যবধানে আইসিজে রায় দেয় যে, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালিয়েছে। আদালতের ভাষ্যমতে, মিয়ানমারের এসব কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো উত্তর রাখাইনের সংরক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশকে নির্মূল করা। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী দমনের নামে চালানো সামরিক অভিযানের ব্যাপকতা ও প্রকৃতি কোনোভাবেই আত্মরক্ষার যুক্তিতে গ্রহণযোগ্য নয়।

দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রেক্ষাপটে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মামলার মূল লক্ষ্য হলো এটি প্রমাণ করা যে, ইসরায়েলের কর্মকাণ্ডের পেছনে ফিলিস্তিনিদের একটি জাতিগত, ধর্মীয় বা বর্ণগত গোষ্ঠী হিসেবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ১৯৪৮ সালের জেনোসাইড সনদের অধীনে, কেবল নৃশংসতা চালানোই যথেষ্ট নয়; এর পেছনে কোনো গোষ্ঠীকে ধ্বংসের সুপরিকল্পিত ইচ্ছার বিষয়টিও বাদীপক্ষকে প্রমাণ করতে হয়। যদি সরাসরি প্রমাণ না পাওয়া যায়, তবে আইসিজে প্রচলিত ধারা অনুযায়ী ধারাবাহিক আচরণের ধরন বিশ্লেষণ করে উদ্দেশ্য নির্ধারণ করে থাকেন। আইসিজে ইসরায়েলকে জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে এবং এ ধরনের কাজ থেকে বিরত থাকতে একাধিক অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছেন।

ইসরায়েল বরাবরই দাবি করে আসছে যে, তাদের অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, বরং হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। তবে মিয়ানমারের আত্মপক্ষ সমর্থনের একই ধরনের যুক্তি আদালত প্রত্যাখ্যান করায়, দক্ষিণ আফ্রিকার জন্য নিজেদের বক্তব্য উপস্থাপনে এটি একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসের সাবেক প্রেসিডেন্ট মেলানি ও’ব্রায়েন মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মিয়ানমার যে যুক্তি দিয়েছিল, ইসরায়েলও অনেকটা একই পথ অনুসরণ করছে। কিন্তু আদালত প্রমাণ পেয়েছে যে, সব তথ্যের যোগফল গণহত্যার উদ্দেশ্যকেই নির্দেশ করে। মিয়ানমার যুক্তি দিয়েছিল, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার বৈধ জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে। কিন্তু আদালত রায় দিয়েছেন, সব প্রমাণই গণহত্যার উদ্দেশ্যকে তুলে ধরছে। ইসরায়েলও ঠিক একই যুক্তি দেবে, তারা হামাসের বিরুদ্ধে লড়ছে।’।

মেলানি আরও উল্লেখ করেন, মিয়ানমার মামলায় শিশু মৃত্যুর বিষয়টি আদালত বিশেষ গুরুত্বের সঙ্গে দেখেছেন। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগে উঠে এসেছে যে, সেখানে ২০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে, যা মিয়ানমারের ঘটনার চেয়েও অনেক বেশি বিস্তৃত। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য ও নির্যাতনের ইতিহাস যেভাবে আদালত আমলে নিয়েছেন, গাজার ক্ষেত্রেও একইভাবে ইসরায়েলের অতীত আচরণ এবং ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া ধ্বংসাত্মক পরিস্থিতি বিবেচনার সুযোগ রয়েছে। মিয়ানমারে ২ শিশু হত্যা, গাজায় ২০ হাজার। ইসরায়েল ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে, যা মিয়ানমারের হাতে নিহত ২ হাজার শিশুর সংখ্যার চেয়ে অনেক বেশি।’। সবারই জানা আছে, ২০০০ সাল থেকে ইসরায়েল বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়েছে।’।

গণহত্যা বিশেষজ্ঞ নিমর সুলতানি মনে করেন, আদালতের পর্যবেক্ষণে উঠে আসা ঐতিহাসিক তথ্যগুলো খুবই শিক্ষণীয়। তিনি বলেন, আদালতের বিচারকদের মধ্যে যে ৯-৬ মতবিরোধ দেখা গেছে, গাজার ক্ষেত্রেও প্রতিকূল ভূ-রাজনৈতিক বাস্তবতায় এমনটি হতে পারে। তবে তিনি মনে করেন, মিয়ানমারের ঘটনার আইনি বিশ্লেষণ এবং গাজার অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে আইসিজে ইসরায়েলের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে। ফিলিস্তিনি গবেষক বলেন, ‘তবে আদালতের যুক্তি ও মিয়ানমারের ঘটনায় আইনের প্রয়োগ বিবেচনা করলে এটা খুব সম্ভব বলে মনে হয়, গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতার কারণে আদালত ইসরায়েলের বিষয়েও একই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন।’।

তদন্ত প্রতিবেদনের গুরুত্ব নিয়েও আদালত স্পষ্ট অবস্থান নিয়েছেন। মিয়ানমার যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দেয়নি, সেখানে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার তদন্ত প্রতিবেদনগুলোকেই আদালত প্রমাণের নির্ভরযোগ্য উৎস হিসেবে গ্রহণ করেছেন। একই চিত্র গাজার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যেখানে ইসরায়েল বরাবরই জাতিসংঘের তদন্তকারীদের বাধা দিয়ে আসছে। ফলে গাজার মামলায় আদালত এসব প্রতিবেদনের ওপর নির্ভর করবেন বলেই মনে করা হচ্ছে।

সুলতানি আরও যোগ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে দুর্ভিক্ষ, অনাহার ও মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে জাতিসংঘের অসংখ্য প্রতিবেদন রয়েছে।

মিয়ানমারের মামলার চেয়ে গাজার ক্ষেত্রে জাতিগত নিধনের আরও বেশি ধরনের আলামত আদালত খুঁজে পেতে পারেন বলে তিনি আশা করছেন। গাজার মামলার রায়েও এই বিষয়ের প্রতিফলন ঘটতে পারে।

গাম্বিয়ার আবেদনে উল্লিখিত চারটি কর্মকাণ্ডের মধ্যে তিনটিতেই মিয়ানমার দোষী সাব্যস্ত হয়েছে—যার মধ্যে হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্মরোধে পরিস্থিতি তৈরি করা অন্তর্ভুক্ত।

যদিও একটি নির্দিষ্ট ধরনের পরিকল্পিত পরিস্থিতি চাপিয়ে দেওয়ার বিষয়টি আদালত প্রমাণ হিসেবে গ্রহণ করেননি, তবুও এই রায় ইসরায়েলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় গাইডলাইন হিসেবে কাজ করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য বড় আইনি বার্তা

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬