বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে ঢাকাই চলচ্চিত্রে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। প্রযোজক আরশাদ আদনান সম্প্রতি তার ফেসবুক পেজে কিয়ারার একটি গ্ল্যামারাস ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, “নেক্সট”। এই ছোট শব্দটিই ভক্তদের মাঝে দারুণ আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ দাবি করছেন যে, শাকিব খানের আসন্ন ‘মহব্বত’ সিনেমায় কিয়ারা অভিনয় করতে যাচ্ছেন। তবে এটি কি ‘মহব্বত’ নাকি অন্য কোনো প্রজেক্ট, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি প্রযোজক। তার ওপরে পরেছেন হালকা ক্রিম রঙের সুতির বেসবল ক্যাপ। তাতে ঝুলছে লাল রঙের স্ট্রবেরি টাইপের লকেট। তার উপরে কমলা রঙের নিটেড কার্ডিগান। বেসবল ক্যাপের ছায়ার নিচ থেকে সরাসরি ক্যামেরার লেন্সে থেমেছে চোখ। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী লুক নিঃসন্দেহে নজরকাড়া।
পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে কাকে দেখা যাবে—তা নিয়ে অনেকদিন ধরেই নানা আলোচনা চলছে। এর আগে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী, দুর-ই-ফিশান সেলিম এবং কিনজা হাশমীর নাম শোনা গিয়েছিল। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলেন বলিউড তারকা কিয়ারা আদভানি। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বেশ কজন পাকিস্তানি অভিনেত্রীর নাম নিয়েও চর্চা হয়।
উল্লেখ্য যে, আরশাদ আদনান এর আগেও বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করেছেন। হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় ওপার বাংলার ইধিকা পাল এবং ‘রাজকুমার’ সিনেমায় হলিউড তারকা কোর্টনি কফিকে দেখা গিয়েছিল শাকিব খানের বিপরীতে। এর আগে হিমেল আশরাফ পরিচালনা করেন ‘প্রিয়তমা’ সিনেমা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন কিয়ারা আদভানি। এরপর ‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি পান। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘ভারত আনে নেনে’, ‘লাস্ট স্টোরিজ’, ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘শাহেনশাহ’, ‘ভুল ভুলাইয়া’, ‘গেম চেঞ্জার’ এবং সর্বশেষ মুক্তি পাওয়া ‘টক্সিক’-এর মতো সফল কাজ। সেই ছবিতে ‘কবীর সিং’ নায়িকার এমন লুক দেখা যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























