ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা: নিহত ৮, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এটি রাশিয়ার অন্যতম শক্তিশালী আকাশপথের হামলাগুলোর একটি। এই হামলায় কিয়েভে ছয়জনসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর হামলায় প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টি ড্রোন ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক মহলের সমালোচনা উপেক্ষা করে রাশিয়া এটি নির্মাণ করেছিল। সেখানে উদ্ধার অভিযান চলছে।

কিয়েভের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিতস্কি ও সাউদার্ন ব্রিজে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রাজধানীর যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি সেতু যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরজুড়ে যোগাযোগ ব্যবস্থায় বড় বিপর্যয় দেখা দিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানান, হামলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতজন চিকিৎসাকর্মী আহত হয়েছেন।

এর আগে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ক্রিমিয়া সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। ২০১৪ সালে দখলের পর থেকে ক্রিমিয়া সেতুটি রুশ বাহিনীর সামরিক রসদ সরবরাহের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি জানিয়েছেন, দেশটির নয়টি অঞ্চলে রুশ বাহিনীর হামলায় মোট ২৮ জন আহত হয়েছেন। খারকিভের একটি অ্যাম্বুলেন্স হাসপাতালেও আঘাত হানা হয়েছে। ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে কিয়েভের বড় ধরনের হামলার কয়েক দিন পরই এই পাল্টা আক্রমণ চালাল মস্কো। চলতি সপ্তাহের শুরুতে ক্রিমিয়া সেতুর সড়ক অংশ ধ্বংস করতে ইউক্রেনের বড় ধরনের সামরিক অভিযান মস্কোর জন্য কৌশলগত ও প্রতীকী আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। সেখান দিয়েই যুদ্ধের সম্মুখসারিতে রুশ বাহিনীর যাতায়াত ও রসদ সরবরাহ করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেতুটির প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করা এবং শেষ পর্যন্ত এর একটি অংশ ধসিয়ে দেয়ার পরিকল্পনা কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হয়েছিল। ২০১৯ সালে ব্যক্তিগতভাবে সেতুটির উদ্বোধন করেছিলেন পুতিন। ইউক্রেনের হামলার পর পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, এর জবাবে মস্কোর পদক্ষেপ হবে ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’।

লভিভ শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত স্কনিলিভ রেলস্টেশনে রুশ হামলায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রেলস্টেশনটির টিকিট বিক্রির টার্মিনাল ধ্বংস হওয়ার তথ্য জানিয়েছেন মেয়র আন্দ্রি সাদোভি। অন্যদিকে, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের পোল্যান্ডের অভ্যন্তরে একটি প্রজেক্টাইল পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইউক্রেনের বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইগনাত একে যুদ্ধের অন্যতম শক্তিশালী আক্রমণ হিসেবে চিহ্নিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা: নিহত ৮, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়

আপডেট সময় ০৬:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬