ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত এক দিনে ঢাকা ও সিলেটে দুইজন করে এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৭০ জন রোগী। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ২৭০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেটে ২ জন করে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

অধিদফতরের পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট এক হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও, ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৫ জন প্রাণ হারিয়েছেন।

শনাক্তের তথ্যে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৮৫ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এই দীর্ঘ সময়ে ৮৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৯৬ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোট দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে দুই লাখ ১৮ হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬