ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

টাকার জোরে নায়ক হওয়া যায়, সফল হওয়া যায় না: ওমর সানী

ঢালিউড অভিনেতা ওমর সানী চলচ্চিত্রে অভিনয় দক্ষতার চেয়ে অর্থ ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি প্রযোজক থেকে নায়ক হওয়া এবং রাজনৈতিক দালালির মাধ্যমে শিল্পী পরিচয় পেতে চাওয়া ব্যক্তিদের কড়া ভাষায় সমালোচনা করেন। নাম উল্লেখ না করলেও তার এমন বক্তব্য চলচ্চিত্রপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে।

ওমর সানী তার পোস্টে স্পষ্ট দাবি করেছেন, যারা টাকার জোরে প্রযোজক থেকে নায়ক হয়েছেন, তাদের কেউ শেষ পর্যন্ত সফল হতে পারেননি। এছাড়া শিল্পী হওয়ার লক্ষ্যে রাজনৈতিক দালালির আশ্রয় নেওয়া ব্যক্তিদের তিনি ‘ব্যর্থ’ বলে অভিহিত করেছেন। তার ভাষ্যমতে, ক্ষমতা পেলেই চেয়ারে বসা বা গালাগালি করার সংস্কৃতি তৈরি হয়েছে, যা চলচ্চিত্র শিল্পের জন্য কাম্য নয়।

ভাইরাল হওয়ার প্রবণতা এবং নিজেদের অহেতুক ‘সুপারস্টার’ দাবি করা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেতা। ওমর সানী লিখেছেন, ‘শুধু ভাইরাল হওয়ার জন্য কেক কাটে, নিজেদের সুপারস্টার ভাবে? এক কথায় বলি, শুধু এফডিসি যাই ভালোবাসার জন্য।’ তার মতে, চলচ্চিত্রের প্রতি প্রকৃত ভালোবাসার চেয়ে এখন লোক দেখানো প্রচারণার প্রতি আগ্রহ বেশি।

নিজের শিল্পীসত্তা ও ব্যক্তিত্বের প্রসঙ্গ টেনে সানী জানান, দীর্ঘ ক্যারিয়ারে তিনি সবসময় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলেছেন। তিনি বলেন, ‘আমি শিল্পী বলেই নিজের পার্সোনালিটি বজায় রাখছি। আমার সঙ্গে বসলে তোর চলচ্চিত্রের সিভি নিয়ে আয়।’ এই মন্তব্যটি চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি করেছে, কারণ কারো নাম নির্দিষ্ট না করলেও তিনি সামগ্রিক নেতিবাচক প্রবণতার ওপর আলোকপাত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

টাকার জোরে নায়ক হওয়া যায়, সফল হওয়া যায় না: ওমর সানী

আপডেট সময় ০৭:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬