ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১২ ঘণ্টা পেরিয়েও সচল নয় মাইক্রোসফটের সার্ভার, বিশ্বজুড়ে স্থবিরতা

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভারে বড় ধরনের গোলযোগের কারণে আউটলুক ইমেইল এবং টিমস মিটিং টুলের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে অচল হয়ে আছে। এই বিভ্রাটের ফলে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও ফিলিপাইনের মতো দেশে সরকারি-বেসরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যার শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে এর প্রভাব ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেবল আউটলুক নিয়েই প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২ হাজার গুণ বেশি।

বিভিন্ন শহরের সরকারি দপ্তরে ইমেইল আদান-প্রদান ব্যাহত হওয়ায় জরুরি প্রয়োজনে বাসিন্দাদের সরাসরি ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে। হংকংয়ের অর্থায়ন কেন্দ্রে গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলির কর্মীরা কাজে বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন। এছাড়া ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো এআই প্ল্যাটফর্মগুলোও সংকটের মুখে পড়েছে। মাইক্রোসফটের তথ্যমতে, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন এবং ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯০ শতাংশের বেশি প্রতিষ্ঠান তাদের কোপাইলট এআই চ্যাটবট ব্যবহারের ওপর নির্ভরশীল।

সার্ভারের এই যান্ত্রিক বিপর্যয়ের কারণ হিসেবে মাইক্রোসফট কোনো সাইবার হামলাকে দায়ী করেনি। তাদের এক নির্বাহী জানিয়েছেন, কোনো নিরাপত্তা ত্রুটি থেকে এই সমস্যার উৎপত্তি হয়নি। প্রযুক্তিগত পর্যালোচনায় দেখা গেছে, কিছু সার্ভার হঠাৎ বিকল হয়ে পড়ায় অবশিষ্ট সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, যা পুরো সিস্টেমকে ধীর ও অকার্যকর করে দিয়েছে। ইসেট-এর নিরাপত্তা উপদেষ্টা জেক মুর এই বাড়তি চাপের বিষয়টিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার সকালে মাইক্রোসফট জানায়, ট্র্যাফিক অপটিমাইজেশনের মাধ্যমে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আংশিক সফলতা পেয়েছে এবং সিস্টেমের স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে।

এই ঘটনা বিশ্বজুড়ে ক্লাউড সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিকে সামনে এনেছে। প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ড একে আধুনিক প্রযুক্তি ব্যবস্থার চরম দুর্বলতার বড় প্রমাণ হিসেবে অভিহিত করেছেন। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নিল শিয়ারিংয়ের মতে, ইউরোপের পুরো ইন্টারনেট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর নির্ভরশীল এবং এর শক্তিশালী কোনো প্রতিযোগী না থাকায় এ ধরনের বিপর্যয়ে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। এই বিভ্রাট এখন ইউরোপসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের নিজস্ব প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর কথা নতুন করে ভাবাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ঘণ্টা পেরিয়েও সচল নয় মাইক্রোসফটের সার্ভার, বিশ্বজুড়ে স্থবিরতা

১২ ঘণ্টা পেরিয়েও সচল নয় মাইক্রোসফটের সার্ভার, বিশ্বজুড়ে স্থবিরতা

আপডেট সময় ০৩:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬