ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিতে আস্থা হারাচ্ছে ইউরোপীয়রা

ইউরোপে বসবাসকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থার পারদ দ্রুত কমছে। নিজের ব্যক্তিগত তথ্য এসব প্রতিষ্ঠানের কাছে নিরাপদ নয় বলে মনে করছেন সাধারণ নাগরিকরা। পলিটিকোর এক জরিপে দেখা গেছে, ইউরোপের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেরও বেশি মানুষ বিদেশি প্রযুক্তি জায়ান্টদের তথ্য ব্যবস্থাপনার ওপর ভরসা রাখতে পারছেন না। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে উঠে এসেছে এক গভীর শঙ্কা। সূত্র: পলিটিকো, টেক পলিসি প্রেস এবং দ্য গার্ডিয়ান। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর অনুযায়ী ইউরোপে বসবাসকারীদের তথ্য প্রক্রিয়া করা যেকোনো প্রতিষ্ঠানকে কঠোর গোপনীয়তা নীতি মেনে চলতে হয়। ডিজিটাল নীতিনির্ধারণ এবং পারস্পরিক আস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দূরত্ব ক্রমেই বাড়ছে।

জরিপের ফলাফল অনুযায়ী, প্রায় ৮৪ শতাংশ ইউরোপীয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর তথ্য পরিচালনার ক্ষেত্রে আস্থা রাখতে পারেন না। চীনের কোম্পানিগুলোর প্রতি এই অনাস্থার মাত্রা আরও বেশি; প্রায় ৯৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, বেইজিংয়ের প্রতিষ্ঠানগুলো তথ্যের গোপনীয়তা রক্ষায় দায়িত্বশীল নয়। এর বিপরীতে ইউরোপীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে ৫১ শতাংশ মানুষের। দেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জার্মানির ৯১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ মানুষ চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানকে বিশ্বাস করেন না। তবে পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রতি ৩৮ শতাংশ এবং চীনের প্রতি ২০ শতাংশ মানুষের আস্থা রয়েছে। এছাড়া বেলজিয়ামের ৫৯ শতাংশ মানুষ স্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা ব্যক্ত করেছেন।

এই আস্থার সংকট ইউরোপের আদালত ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে বড় উদ্বেগ তৈরি করেছে। জিডিপিআর নীতিমালার আওতায় ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকার কথা থাকলেও, যুক্তরাষ্ট্র বা চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন নিজ দেশের প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যবহারকারীর তথ্য চাওয়ার সুযোগ রাখে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো মার্ক স্কটের মতে, ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যে এখন মুক্ত বাণিজ্য, ন্যাটো কিংবা বাক্‌স্বাধীনতার মতো মৌলিক বিষয়ে ঐক্যমতের জায়গা সংকুচিত হয়ে আসছে।

এমন পরিস্থিতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ডিজিটাল সার্বভৌমত্বের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ইউরোপের নিজস্ব সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গত জুন মাসে ‘ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজ’ ঘোষণা করা হয়। এর মাধ্যমে এআই অবকাঠামো ও উন্নত সেমিকন্ডাক্টর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভন ডার লেন স্পষ্টতই জানিয়েছেন যে, হাসপাতাল বা বিদ্যুৎ গ্রিডের মতো গুরুত্বপূর্ণ সেবার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ আর বাইরের প্রযুক্তির ওপর পূর্ণ নির্ভরতা ধরে রাখতে চায় না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে আসছেন। আর তাই নিজেদের তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে কয়েক বছর ধরেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। উরসুলা ভন ডার লেন স্পষ্ট ভাষায় জানান, হাসপাতাল সচল রাখা, বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রাখা এবং সেবাগুলো নিরাপদ রাখার প্রযুক্তির জন্য আমরা অন্যদের ওপর নির্ভর করতে পারি না।

বাস্তবতা হলো, বর্তমান ইউরোপীয় সরকারগুলোর স্বাস্থ্য বা কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি অ্যামাজন বা মাইক্রোসফটের মতো মার্কিন সার্ভারে সংরক্ষিত রয়েছে। তবে পরিবর্তনের হাওয়া বইছে। অস্ট্রিয়ার সেনাবাহিনী মাইক্রোসফট ছেড়ে ওপেনসোর্স প্রযুক্তিতে ফিরে গেছে। অন্যদিকে, ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ দেশটির স্কুলে গুগল ল্যাপটপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপের নীতিনির্ধারকরা এখন বিদেশি নির্ভরতা কমিয়ে স্থানীয় ডিজিটাল কাঠামো তৈরির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিতে আস্থা হারাচ্ছে ইউরোপীয়রা

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিতে আস্থা হারাচ্ছে ইউরোপীয়রা

আপডেট সময় ০৫:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬