ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবন্ধী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ব নিয়ে ধোঁয়াশা

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে স্বামী পরিত্যক্তা, এতিম এক শারীরিক ও আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে ওই নারীর অভিযোগ ও অভিযুক্তদের পাল্টা বক্তব্যে এলাকায় সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী, দুই বছর আগে চুয়াডাঙ্গার বাবলু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী তার কোনো খোঁজখবর নেন না। তিনি মায়ের সঙ্গে মামার বাড়িতে বসবাস করতেন। পরে মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহস্থালির কাজ করে জীবনযাপন করছিলেন।

ওই নারীর দাবি, প্রতিবেশী অহিদ শেখের বাড়িতে কাজ করার সুবাদে তার ছেলে মেহেদী হাসান শেখের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর মেহেদী হাসানের পরিবার থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি অভিযোগ করেন, মেহেদীর নাম প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মেহেদী হাসানের বাবা অহিদ শেখ বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা এখনো প্রমাণিত নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। আমার ছেলে জড়িত প্রমাণিত হলে আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা আমরা মেনে নেব।’

স্থানীয়দের দাবি, এর আগেও একই গ্রামের তারা শেখ ও সায়েম শেখের বিরুদ্ধে ওই নারী শারীরিক সম্পর্কের অভিযোগ করেছিলেন। তবে বর্তমানে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে তিনি মেহেদী হাসানের নাম বলছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে অহিদ শেখের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তার গর্ভধারণের বিষয়টি জানাজানি হলে কয়েকজন নারী তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তবে বিভিন্ন সময় তিনি ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করায় অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

মেহেদী হাসান শেখ মোবাইল ফোনে বলেন, ‘আমাদের বাড়িতে ওই নারী যাতায়াত করতেন, এটা সত্য। তবে তার সঙ্গে তারা শেখ ও সায়েম শেখের অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকার অনেকেই জানেন। তাকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আমার নাম বলানো হচ্ছে। অনাগত সন্তানের ডিএনএ পরীক্ষা করা হোক। আমার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে দেশের আইনে যে বিচার হবে, তা মেনে নেব।’

অন্যদিকে, তারা শেখ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

শেখর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রিজাউল বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা করা প্রয়োজন। তদন্তে কেউ দায়ী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তারপরও একজন পুলিশ কর্মকর্তা পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিবন্ধী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ব নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ০৭:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬