ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দল কর্মীকে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্বেচ্ছাসেবক দলের কর্মী অপু ভূঁইয়াকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়। চর ফরিদপুর গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে অপু ভূঁইয়ার বোন আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অতীতে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর অপু এলাকায় মাদকবিরোধী সমাবেশ করলে একটি মহল ক্ষুব্ধ হয়। আফরোজার দাবি, সেই শত্রুতার জের ধরেই প্রতিপক্ষের লোকজন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে অপবাদ দিচ্ছে। অথচ এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয়রা এক মাদক ব্যবসায়ীকে আটকের পর জোরপূর্বক মারধর করে অপু ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল, যা পরে পুলিশের কাছে অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি। তাদের মতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। তার ভাষ্য, অপু মাদক বিক্রির সঙ্গে জড়িত নন, এমনকি মাদক সেবনও করেন না।

পরিবারের অভিযোগ, অপু ভূঁইয়ার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালানোর পর থেকে স্থানীয় প্রতিপক্ষরা তাদের পরিবারের সদস্যদের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করছে। তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ভুক্তভোগী পরিবারের পক্ষে আফরোজা আক্তার জানান, তার ভাই কোনো ধরনের মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে সম্পৃক্ত নন।

এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আফরোজা আক্তার, মো. সোহেল শেখ, মর্জিনা বেগম, মো. লিটন শেখ ও রোজা আক্তারসহ স্থানীয়রা। তারা অপু ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। অংশগ্রহণকারীদের মতে, রাজনৈতিক বিরোধের কারণে কাউকে হয়রানি করা হলে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। তারা মূলত অপু ভূঁইয়া ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা ভিত্তিহীন অভিযোগ খতিয়ে দেখা, বাড়িতে হামলার ঘটনার তদন্ত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, অপু ভূঁইয়া চর ফরিদপুর গ্রামের বাসিন্দা মো. কালাম ভূঁইয়ার ছেলে।

আপলোডকারীর তথ্য

রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দল কর্মীকে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

আপডেট সময় ০৫:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬