ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি একজন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিষাক্ত মদ পানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত ১৬ অক্টোবর রাতে তারা মদ্যপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শুরুতে তাদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন যুবক বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন

  1. মনোতোষ হালদার (৩৮), পিতা: মহেন্দ্র হালদার।
  2. কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪), পিতা: গেদু বাড়ৈ।
  3. অনিল বাড়ৈ (৪৫), যিনি বর্তমানে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে দিঘলিয়া গ্রামের এই তিন যুবক পার্শ্ববর্তী খাগবাড়ি গ্রামে ডেকোরেটরের কাজ করতে গিয়েছিলেন।

সেখানে কোনো এক পর্যায়ে তারা মদ্যপান করেন। এর কয়েক ঘণ্টা পরই তারা অসুস্থ হয়ে পড়েন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার মনোতোষ হালদার মারা যান। এরপর গতকাল রবিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণকান্ত বাড়ৈয়ের মৃত্যু হয়। কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাড়ৈ ও মনোতোষের ভাই উত্তম হালদার এই তথ্য নিশ্চিত করেছেন। গত শনি ও গতকাল রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের পরিবারও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ করেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ও গেদু বাড়ৈয়ের ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ।
আপলোডকারীর তথ্য

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি

কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি একজন

আপডেট সময় ০৫:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬