ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

‘টাকা নিতি তাও দাওয়াত দিতি’, বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীতে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার প্রতিবাদে ব্যতিক্রমী বিক্ষোভ করেছেন একদল তরুণ। শুক্রবার বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলার এসএসসি ব্যাচ ১৫ এর বন্ধুরা এই কর্মসূচির আয়োজন করেন। দাওয়াত না পাওয়ার ক্ষোভে তারা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান নেন এবং হাস্যরসাত্মক স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া বন্ধুদের কণ্ঠে শোনা যায়, টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি। এছাড়াও শাকিলের বাসর ঘর ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এমন স্লোগানও দেন তারা।

শাকিলের বন্ধু আশিক জানান, দীর্ঘদিন ধরে শাকিল বন্ধুদের বিয়ের দাওয়াত দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু সেই আশ্বাস ভঙ্গ করে তিনি বন্ধুদের না জানিয়েই বিয়ে করেন। এতে বন্ধুদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা বিক্ষোভের সিদ্ধান্ত নেন।

মিছিলের আয়োজক আয়নাল আহসান বলেন, এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ছিল। সবাই নিয়মিত যোগাযোগ রাখতেন। কিন্তু হঠাৎ করে দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করেন এবং বন্ধুদের কাউকে দাওয়াত দেননি। বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান হলেও তারা কেউই আমন্ত্রণ পাননি।

তবে সব অভিমানের পরও নবদম্পতির জন্য সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন বন্ধুরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

‘টাকা নিতি তাও দাওয়াত দিতি’, বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভ

আপডেট সময় ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬