ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাপানের টোকিওতে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে মাসুমি কাকিনোকির ভূমিকার প্রশংসা করেন। এর জবাবে মাসুমি কাকিনোকি বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন। এটি কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও নতুন ব্যবসার সুযোগ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্ভাব্য বিনিয়োগ খাতসমূহ

  • তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি): কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও সংশ্লিষ্ট প্রযুক্তি খাতে জাপানি বিনিয়োগের আহ্বান।
  • জ্বালানি খাত: নবায়নযোগ্য জ্বালানি ও সার উৎপাদনের মতো সম্ভাবনাময় শিল্পে যৌথ উদ্যোগ গ্রহণ।
  • উৎপাদন শিল্প: উচ্চতর উৎপাদনশীল শিল্পের আধুনিকায়ন এবং নতুন কারখানা স্থাপনে জাপানি সহযোগিতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশ সরকার বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

প্রশাসনিক জটিলতা দূরীকরণ, অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) শক্তিশালী করার মাধ্যমে জাপানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্র প্রসারে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন ও নতুন সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে তিনি জাপানের কার্যকর সহায়তা প্রত্যাশা করেন।

বৈঠকটিতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং আইসিটি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উচ্চপদস্থ প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এ সময়ে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ।

এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় মারুবেনি করপোরেশনের সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিওতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের যাত্রা শুরু

জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬