ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাটখেত থেকে জামায়াতকর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পাটখেত থেকে আসাদুল ইসলাম (২৩) নামে এক তরুণের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসাসংলগ্ন একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জেলা জামায়াতে ইসলামী দাবি করেছে, নিহত আসাদুল তাদের একজন সক্রিয় কর্মী ছিলেন।

আসাদুল উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আসাদুল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি থানা-পুলিশকে জানান। সোমবার সকালে স্থানীয় লোকজন পাটখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা বোধগম্য হচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন।

কালুখালী থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহতের শরীরের পেছনের অংশে পোড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে দাহ্য পদার্থ দিয়ে পোড়ান হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার হাত ওপরে বাঁধা অবস্থায় ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত যুবক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাটখেত থেকে জামায়াতকর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬