ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত মূল্য শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর ফলে গ্রাহকরা এই স্বস্তি পাচ্ছেন। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

আপলোডকারীর তথ্য

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

আপডেট সময় ১১:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬