ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

ট্রেনে রসিদ ছাড়াই ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দীনের অভিযোগ, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি দেখতে পান, টিকিট পরীক্ষক (টিটি) কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই ভাড়া আদায় করছেন। তিনি এর প্রতিবাদ করলে কয়েকজন তাকে আসন থেকে তুলে ট্রেনের দরজার কাছে নিয়ে মারধর করেন।

তার দাবি, একপর্যায়ে চলন্ত ট্রেনের জানালার পাশে নিয়ে তাকে ধাক্কা দেওয়া হয়। এ সময় তার চশমা ভেঙে যায়। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা চারুকলা সংলগ্ন রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল চলাচল ব্যাহত হয়। ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সংশ্লিষ্ট নেতারাও।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও একজন শিক্ষার্থীর ওপর এমন বর্বর হামলা মেনে নেয়া যায় না। কর্তৃপক্ষ যতক্ষণ না অভিযুক্ত টিটিই সুমনকে হাজির করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। আজ আমরা এর প্রতিবাদ না করলে কাল যেকোনো সাধারণ যাত্রী বা শিক্ষার্থী একই নির্যাতনের শিকার হতে পারেন। এদিকে, ‎​অবরোধের কারণে সাময়িক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় সাধারণ যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগের চেষ্টা চলছে। তবে অভিযুক্ত সেই টিটিই-কে হাজির না করা পর্যন্ত শিক্ষার্থীরা রেললাইন ছাড়বেন না বলে অনড় অবস্থানে রয়েছেন। শিক্ষার্থীরা অভিযুক্ত টিটিকে চাকরিচ্যুত করার পাশাপাশি চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- অভিযুক্ত টিটির বিরুদ্ধে রেল কর্তৃপক্ষের বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “আমার শিক্ষার্থী কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তাকে মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”

উল্লেখ্য, তবে এ ঘটনায় রাজশাহী রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ১১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬