ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্তে ৪৮ ঘণ্টা থাকার পর সেই ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আকাশ জাতীয় ডেস্ক:

টানটান উত্তেজনা আর দুইদিন চরম অনিশ্চয়তার পর অবশেষে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত নিয়ে যাওয়াদের মধ্যে তিন পুরুষ, চার নারী এবং চারজন শিশু রয়েছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মশালগাঁও সীমান্ত এলাকা দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এর পর থেকেই সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছিল তাদের। বিশেষ করে দলটিতে শিশু এবং একজন অন্তঃসত্ত্বা নারী থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তৈরি হয় এক ধরনের সীমান্ত উত্তেজনা।

এ ঘটনার পর থেকেই বিজিবি জিরো লাইনে তাদের অবস্থান কঠোরভাবে পর্যবেক্ষণ করতে থাকে এবং বিএসএফের যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে টহল জোরদার করে।

বিজিবি জানায়, উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির জোরালো অবস্থান ও প্রতিবাদের মুখে রোববার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ওই ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কেউ অবস্থান করছে না।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিএসএফ ওই ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার পর বর্তমানে জিরো লাইনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনুপ্রবেশের চেষ্টা মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সীমান্তে ৪৮ ঘণ্টা থাকার পর সেই ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬