ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সব ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে’:মো. ফয়সল আগের দিনের হিসাব টানলে হবে না, উন্নয়ন করতে হবে একসঙ্গে:ভূমি প্রতিমন্ত্রী নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত শিক্ষার্থীকে গুলি করায় মেডিকেল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা চরমোনাই পীরের দাবি না মানলে ডুয়েটে শাটডাউনের ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: টেলিযোগাযোগমন্ত্রী ঘুস-তদবির নয়, মেধা দিয়েই গড়তে হবে নতুন বাংলাদেশ: হাসনাত চীনের হয়ে ক্যালিফোর্নিয়ার মেয়রের ‘গুপ্তচরবৃত্তি’, শহরজুড়ে তোলপাড়

মিড-ডে মিলে অনিয়ম-মানহীনতা বরদাস্ত করা হবে না : ববি হাজ্জাজ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।

সোমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় বসেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা দেন। তিনি বলেন, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে। পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে। সরবরাহের সময় বাধ্যতামূলকভাবে পরিচয় যাচাই করা হবে।

ববি হাজ্জাজ বলেন, কোনো অবস্থাতেই সাব-কনট্রাক্ট বা উপ-ঠিকাদারি প্রদান করা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। মিড-ডে মিল কার্যক্রমের মান ও গুণগত মান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতি মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠন করা হবে। এ কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

সভায় পরবর্তী সময়ে মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কার্যক্রম উদ্‌ঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, মিড-ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব ধর্মের মানুষের সমঅধিকার রয়েছে’:মো. ফয়সল

মিড-ডে মিলে অনিয়ম-মানহীনতা বরদাস্ত করা হবে না : ববি হাজ্জাজ

আপডেট সময় ০৫:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬