ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিওতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-এ পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্য নিয়ে আয়োজিত শীর্ষ বৈঠকের প্রাক্কালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুই পাশে টানানো হয় বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা।

আনুষ্ঠানিক স্বাগত জানানোর পর জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন। গার্ড অব অনার শেষে দুই প্রধানমন্ত্রী একে অপরের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। এদিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন জাপানি প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ১৫ মিনিটে আলোচনার ফলাফল নিয়ে দুই নেতা যৌথ ব্রিফিং করবেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দুপুর ১২টা ৩০ মিনিটে কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। মধ্যাহ্নভোজের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেবেন এবং শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন।

শীর্ষ এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হবে। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশের সড়কগুলো দুই দেশের জাতীয় পতাকায় সুসজ্জিত করা হয়েছে।

এর আগে, সোমবার টোকিও পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকা প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেছেন। তারো আসোর সঙ্গে আলোচনায় তিনি ২০০৬ সালের স্মৃতিচারণ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মারুবেনি করপোরেশনের প্রধানের সঙ্গে বৈঠকে তিনি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-এর আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এছাড়া তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও উৎপাদন খাতে জাপানি বিনিয়োগের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা ও দক্ষতা অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠার বিষয়েও আলোকপাত করা হয়েছে। মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ইপিএ বাস্তবায়ন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্প খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশলশিল্প এবং জ্বালানি নিরাপত্তার বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, ড. মো. শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, আতিকুর রহমান রুমন, আজিজুল হক ইসলামাবাদী এবং মো. তারেক রহমান। রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

উল্লেখ্য যে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিয়েছেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় বিদেশ সফর।

আপলোডকারীর তথ্য

ব্রাজিলে লুলার জয়ে লাতিন আমেরিকায় ট্রাম্পের কৌশলে বড় ধাক্কা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় ০৯:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬