ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় একই পরিবারের ৫ জনসহ নিহত অন্তত ৭

জর্ডানের কারাক গভর্নরেটের একটি গির্জায় গত সপ্তাহের প্রাণঘাতী বন্দুকযুদ্ধের জেরে সিরিয়ার দক্ষিণাঞ্চলে পাল্টা বিমান হামলা চালিয়েছে জর্ডান সামরিক বাহিনী। সোমবারের এ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। গির্জার ওই হামলায় ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন, যার প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জর্ডান।

জর্ডান সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত যেসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গির্জার হামলাকারীদের যোগাযোগ ছিল, তাদের আস্তানা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এতে ওই সশস্ত্র দলগুলোর বেশ কিছু সদস্য হতাহত হওয়ার পাশাপাশি তাদের একাধিক যানবাহন ধ্বংস হয়েছে। তবে অভিযানের সুনির্দিষ্ট স্থান কিংবা কোনো দলকে লক্ষ্য করা হয়েছে তা স্পষ্ট করেনি জর্ডান কর্তৃপক্ষ। অভিযানটি সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে চালানো হয়েছে বলে জর্ডান দাবি করলেও সিরিয়া তা সরাসরি অস্বীকার করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামের এক বার্তায় জানিয়েছে, দারা ও সুয়াইদা প্রদেশে চালানো জর্ডানের একটি বিমান হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও তিনটি শিশু রয়েছে। এছাড়া পৃথক দুইটি হামলায় ৬০ ও ৮০ বছর বয়সী আরও দুই বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ঘটনার পর সিরিয়া সরকার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং সীমান্ত এলাকায় যৌথ নিরাপত্তা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছে।

সিরিয়া ও জর্ডান সীমান্ত পরিস্থিতি

  • নিহতদের তথ্য: একই পরিবারের ৫ জন (১ নারী, ১ পুরুষ, ৩ শিশু) এবং অন্য হামলায় ২ বৃদ্ধ।
  • তদন্ত ও সমন্বয়: সিরিয়া সরকার ঘটনার তদন্ত শুরু করেছে এবং যৌথ নিরাপত্তা সমন্বয়ের আহ্বান জানিয়েছে।
  • সীমান্ত ক্রসিং বন্ধ: জর্ডানের বিমান হামলার পর সিরিয়া সীমান্ত কর্তৃপক্ষ দুই দেশের সংযোগকারী নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
  • তথ্যসূত্র: আলজাজিরা

গুরুত্বপূর্ণ তথ্য

  • সিরিয়ার সরকার এ হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে সীমান্তবর্তী এলাকায় ‘যৌথভাবে মাঠপর্যায়ে ও নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের’ গুরুত্ব তুলে ধরেছে দেশটি।
আপলোডকারীর তথ্য

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব: জারি সতর্কতা

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় একই পরিবারের ৫ জনসহ নিহত অন্তত ৭

আপডেট সময় ০৮:২৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬