ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তামিল চলচ্চিত্র অভিনেতা এবং তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। আগামীকাল রবিবার বিকেল ৩.১৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি।

তামিলনাড়ুতে মোট আসন ২৩৪। সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। থালাপতির দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা (১০৮ আসন) পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। এই অবস্থায় অনিশ্চিত হয়ে পড়ে সরকার গঠনের প্রক্রিয়া।

অবশেষে শনিবার তাকে সমর্থন জানায় ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) এই দুইটি রাজনৈতিক দল। দুইটি দলের তরফেই দুইজন করে মোট চারজন বিধায়কের সমর্থন মেলে। স্বাভাবিকভাবেই সম্মিলিতভাবে ১২০ জন বিধায়কের সমর্থন পায় টিভিকে। এরপরই শনিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল আর ভি আর্লেকরের সাথে দেখা করে সরকার গঠনের আর্জি জানান থালাপতি। সেক্ষেত্রে আগামীকাল শপথ নেবেন।

এর আগে সরকার গঠনের জন্য থালাপতির দলকে সমর্থন দেয় কংগ্রেস (পাঁচজন বিধায়ক), সিপিআই (দুইজন বিধায়ক), সিপিআইএমএল (দুইজন বিধায়ক)।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল টিভিকে। দুই বছরের মাথায় চমক দেখায় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল। ২০২৬ সালের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকের মতো বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে লড়াইয়ে নেমেছিল। সিনেমার নায়কের মতো প্রতিপক্ষকে কার্যত ধূলিসাৎ করে এবারের নির্বাচনে বড় শক্তি হিসেবে উঠে এসেছে থালাপতি বিজয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়

আপডেট সময় ০৯:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬