ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, শাপলা চত্বরের ওই ঘটনা দেশের ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ সাধারণ মানুষের ওপর যে অভিযান চালানো হয়েছিল, তা মানবতার আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এই ঘটনার প্রকৃত কারণ এবং এতে কী ঘটেছিল, তা জাতির সামনে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই ঘটনার কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে, যা জনমনে এক ধরনের হতাশা সৃষ্টি করছে।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে, একটি গণতান্ত্রিক ও সভ্য রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এই অধিকার দমনে শক্তি প্রয়োগের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

আপডেট সময় ১১:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬