ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বর্তমান সরকারের একটি ‘ফ্লাগশিপ কর্মসূচি’। কীভাবে এটা নির্ভুলভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে কর্মপদ্ধতি ঠিক করতে আমরা বসে ছিলাম।

সোমবার সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, কর্মসূচিটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করেছি। এখানে ছোটোখাটো সমস্যা দেখা গেছে ভবিষ্যতে যাতে এমনটা না হয় তার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে পরবর্তী বাজেটে ভুলগুলো যাতে না হয় তা সংশোধন করার জন্যই এ বসা।

ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্লাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রধিকার পাবে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটোখাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ এক শতাংশও না।

তিনি জানান, পাইলট কার্যক্রমে এরই মধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কিনা, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে পাওয়া সমস্যাগুলো শনাক্ত করেছি এবং সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনো বাধা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

হুথিদের হামলা বন্ধে সৌদি আরবের ১০০ কোটি ডলারের প্রস্তাব

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬