ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই: আরাগচি আবাসিক কূটনৈতিক মিশন খুলতে বাংলাদেশ-চিলির আলোচনা উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতি জড়িত নয়: পরিবেশমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

আকাশ জাতীয় ডেস্ক:

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে দুই যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চকরিয়া অতিক্রমকালে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

আহত দুই যাত্রী হলেন- মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)। পাথরের আঘাতে হিমেল আহমেদের চারটি দাঁত ভেঙে গেছে। ঘাড়ে আঘাত পেয়েছেন আবু সাঈদ। দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তারা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিতে আহত যাত্রীদের চিকিৎসা দেওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

কক্সবাজার রেললাইনে চলাচলকারী ট্রেনে প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। গত এক বছরে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলরত ট্রেনগুলোতে প্রায় ১৪৫ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। আর শুধু কক্সবাজার রুটেই গত এক বছরে ৩৮টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেস চকরিয়া এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। রেলওয়ে পুলিশকে চকরিয়া-হারবাং এলাকায় আরও নজরদারি বাড়াতে বলা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসা ছিলেন। পাথর নিক্ষেপের পর ট্রেনের অ্যাটেনডেন্ট ও গার্ডকে খোঁজা হলেও তাদের তেমন কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি রাজপুত্রের রহস্যজনক মৃত্যু: মাদক ও অ্যালকোহল সেবনের প্রমাণ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

আপডেট সময় ০৮:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬