ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেন সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছেন। তিনি এখন আছেন পুলিশি হেফাজতে।

তবে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানেই তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন এই হামলার উদ্দেশ্য।

কীভাবে তিনি ট্রাম্পের এই অনুষ্ঠানে পা রাখেন, সে বিষয়েও জানা গেছে। শনিবার স্থানীয় সময় সময় রাত ১২টা ৩৫ মিনিটে সন্দেহভাজন এই ব্যক্তি হোটেলের লবিতে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

আর তখনই ঘটে গোলাগুলির ঘটনাটি। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়। তবে তার বুলেটপ্রুফ ভেস্ট গুলি আটকে দেওয়ায় তিনি বেঁচে যান। সিবিএস জানিয়েছে, ঘটনায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালেন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী

আপডেট সময় ০১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬