ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন।

পাটওয়ারী বলেন, আমাদের বর্তমান পরিস্থিতিতে তিনটি লড়াই চলছে। যে লড়াইয়ের মধ্যে অন্যতম একটি লড়াই হলো গণতান্ত্রিক লড়াই। একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছি। ভবিষ্যতেও আমাদের লড়াইটা থাকবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সব ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে। যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার প্রচেষ্টা চালায়, ইনশাআল্লাহ রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব তাদের প্রতিরোধ করার জন্য।

তিনি বলেন, সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে- তাহলে সরকারকে জবাবদিহির জায়গায় অবশ্যই আসতে হবে। এজন্য প্রধানমন্ত্রীকে আমরা বলব- আপনারা মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহি চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটির আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু যে টাকাগুলো আপনি ব্যয় করবেন সেটা বাজেটের কত পারসেন্ট ব্যয় করছেন, সে টাকাগুলো কোথা থেকে আনবেন সেটাও জনগণের জানার অধিকার আছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে। আমরা সরকারকে অনুরোধ জানাব, দেশের প্রয়োজনে যে কোনো কাজে বাংলাদেশের মানুষকে আমরা সার্ভ করতে প্রস্তুত আছি। কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এ বিষয়গুলো খোলাসা করবে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থীরা আমাদের ফোন দিচ্ছে যে লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে এবং মার্কেটগুলোতে দেখেছি যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে। জনগণের নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্য বাড়ছে। সেই জায়গায় আমরা এটাও চুপিসারে শুনতে পাচ্ছি- সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, সেখানে শুনলাম বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে সরকার নোট ছাপাচ্ছে।

এ সময় এনসিপির এই নেতা আরও বলেন, পার্লামেন্টে সরকারি দল, বিরোধী দলের যে আলোচনাগুলো চলছে, করছে- এগুলো দেখে আমরা হতাশ।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬