পাবনা সদর উপজেলায় বজ্রপাতে ছয়জন কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তারা সবাই কিশোর ও তরুণ।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সময় ভুক্তভোগীরা বিলের পলিথিনের তৈরি একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















