ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাসন-শৃঙ্খলা ছাড়া মানুষ গড়া সম্ভব নয়: হাসান উদ্দিন সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলার অভাব জাতির ভবিষ্যতকে বিপন্ন করে তোলে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলা নাই, সেই প্রতিষ্ঠানে মানুষ গড়া দায়। বিগত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শাসন-শৃঙ্খলা তুলে দিয়ে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ তেতুলতলা বান্দারটেক এলাকায় ‘স্বপ্ন কুঠির’ বাগানবাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরও বলেন, একটি সুস্থ ও আদর্শভিত্তিক সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার বিকল্প নেই। প্রাকৃতিক ও শান্ত পরিবেশে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, টঙ্গীর ক্বারিউল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ক্বারি আলমাছ উদ্দিন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে বাগানবাড়িটি নির্মাণ করেছেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি-জামায়াত নেতারা গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাসন-শৃঙ্খলা ছাড়া মানুষ গড়া সম্ভব নয়: হাসান উদ্দিন সরকার

আপডেট সময় ১০:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬