ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা’ বলে, শিবির শুরু করেছে ‘নারায়ে তাকবির’ বলে

আকাশ জাতীয় ডেস্ক:

আগে ছাত্রলীগ হামলা করতো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, এখন ছাত্রশিবির হামলা করা শুরু করেছে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ বলে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে। ক্ষমতায় থাকলে নাকি সেই ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করে। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রথমবারের মতো বিরোধীদল হয়ে ছাত্রশিবিরের দাপট।

রাশেদ বলেন, সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে ক্যাম্পাস দখল করে রেখেছে তারা এবং ছাত্রদল কোনো ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে, সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর আগে হল কমিটি গঠন নিয়ে একই নাটক করেছিল। কিন্তু নির্বাচনের আগে ও পরে দেখেছি জামায়াতে ইসলামীর ভোট চাওয়ার নামে ছাত্রশিবির সবচেয়ে বেশি লেজুড়বৃত্তি করেছে। তারা তো ডাকসুসহ সব ছাত্র সংসদকে নিজেদের কার্যালয় বানিয়ে ফেলেছে।

বিএনপির এ নেতা আরও বলেন, এছাড়া নিজেদের স্টেক ও ক্রেডিট নিতে গিয়ে গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের বিতর্কিতও করেছে। এনসিপির মতো কেউ কেউ পরবর্তীতে জামায়াত জোটে গিয়ে কোনো রকম বেঁচে আছে।

পোস্টের শেষে রাশেদ বলেন, জামায়াত শিবিরের রাজনীতি এমন যে, ওদের সমালোচনা করলে বটবাহিনী লেলিয়ে দেয়। সেটাও না হয় মানা যায়। কিন্তু আজকে দেখলাম হামলার সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এর মতো পবিত্র স্লোগানকে ব্যবহার করে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করলো ছাত্রশিবির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা’ বলে, শিবির শুরু করেছে ‘নারায়ে তাকবির’ বলে

আপডেট সময় ০৪:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬