ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ফেলান ‘তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন’। তার স্থলে নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন।

তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন।

সূত্রগুলোর মতে, এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের ‘অবৈধ নির্দেশ না মানার’ পরামর্শ দেয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কড়া অবস্থান নেননি—এ জন্য হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গেও তার মতবিরোধ ছিল, বিশেষ করে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে।

আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেছেন, এটি একটি নাটকীয় পরিবর্তন, বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যের অভিযানে ব্যাপকভাবে জড়িত। যদিও অনেক অভিযানের নেতৃত্ব দেবে সেন্টকম এবং জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান। তারপরও এটা বেশ বড় একটি পরিবর্তন, বিশেষ করে অবরোধের ওপর ট্রাম্পের নির্ভরতার কারণে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত

আপডেট সময় ১২:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬